নেপথ্যে আসিফ মাহমুদ

সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প সাড়ে ১৬ হাজার কোটি

6.3k Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ওয়াসার প্রকল্প এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: কালবেলা গ্রাফিক্স
ওয়াসার প্রকল্প এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: কালবেলা গ্রাফিক্স

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির অভিযোগ উঠেছে। শুরুতে ৪ হাজার ৫৯৭ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত প্রকল্পটির ব্যয় প্রথম সংশোধনে বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৫১৮ কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় তা লাফ দিয়ে ১৬ হাজার ১৪ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় ১১ হাজার ৪১৭ কোটি টাকা। অথচ ব্যয় বাড়ানোর সময় প্রকল্পের কাজের অগ্রগতি ছিল ১০ শতাংশেরও কম।

প্রকল্পটির ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ রয়েছে, তার দায়িত্ব পালনের সময় অনৈতিক সুবিধা নিয়ে প্রকল্পটির ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এ বিষয়টিও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের আওতায় আসতে পারে বলে জানা গেছে।

৪ হাজার ৫৯৭ কোটি থেকে ১৬ হাজার ১৪ কোটি

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের শুরুতে অনুমোদিত ব্যয় ছিল ৪ হাজার ৫৯৭ কোটি টাকা।

পরবর্তীকালে প্রথম সংশোধনে প্রকল্পটির ব্যয় বাড়িয়ে করা হয় ৭ হাজার ৫১৮ কোটি টাকা। এরপর দ্বিতীয় দফায় ব্যয় আরও বাড়িয়ে দাঁড় করানো হয় ১৬ হাজার ১৪ কোটি টাকা।

অর্থাৎ প্রকল্পের মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় এখন অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১১ হাজার ৪১৭ কোটি টাকা।

সাধারণত প্রকল্পের কাজ শেষের দিকে ব্যয় বাড়ানোর প্রবণতা দেখা গেলেও সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ব্যয় বাড়ার সময় কাজের অগ্রগতি ছিল খুবই কম। প্রকল্পটির অগ্রগতি ছিল ১০ শতাংশেরও নিচে।

একই ধরনের আরেক প্রকল্পে ব্যয় কম

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়টি আরও প্রশ্নের মুখে পড়ে একই ধরনের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের সঙ্গে তুলনা করলে।

প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের গন্ধর্বপুর প্রকল্পে সায়েদাবাদ প্রকল্পের তুলনায় বেশি পানি শোধন ক্ষমতা রয়েছে। পাশাপাশি এ প্রকল্পে পাইপলাইনও দীর্ঘতর। অথচ এর ব্যয় সায়েদাবাদ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

এ কারণে সায়েদাবাদ প্রকল্পের ব্যয় কীভাবে এতটা বাড়ল, প্রকল্পের অগ্রগতি কম থাকা অবস্থায় কেন ব্যয় বাড়ানো হলো এবং এর পেছনে কোনো অনিয়ম বা আর্থিক স্বার্থ কাজ করেছে কি না- এসব প্রশ্ন সামনে এসেছে।

ব্যয় বৃদ্ধির সময় দায়িত্বে ছিলেন আসিফ

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধির সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযোগ রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা থাকাকালীন সময়ে অনৈতিক সুবিধা নিয়ে প্রকল্পটির ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত নয়। প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রক্রিয়ায় কোনো অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার হয়েছিল কি না, তা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করার কথা রয়েছে।

দুদকের অনুসন্ধানে আসতে পারে প্রকল্পটি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই অংশ হিসেবে ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির বিষয়টিও অনুসন্ধানের আওতায় আসতে পারে বলে জানা গেছে।

অনুসন্ধান-সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ দুদকে এসেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশন থেকে অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই অভিযোগ অনুসন্ধানে একটি দল গঠন করা হয়েছে। অভিযোগগুলোই যাচাইয়ের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফলে এখন দুদকের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে- ৪ হাজার ৫৯৭ কোটি টাকার প্রকল্প কীভাবে ১৬ হাজার ১৪ কোটি টাকায় পৌঁছাল, কাজের অগ্রগতি ১০ শতাংশের নিচে থাকা অবস্থায় ব্যয় বাড়ানোর যৌক্তিকতা কী ছিল এবং এই ব্যয় বৃদ্ধির সঙ্গে কোনো অনিয়ম বা আর্থিক সুবিধা নেওয়ার সম্পর্ক ছিল কি না।

কালবেলা/কেএইচআর/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩ সেপ্টেম্বর / আজকের নামাজের সময়সূচি

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের, আহত বাবা

মধ্যপ্রাচ্যকে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান শি জিনপিংয়ের

রয়টার্সের বিশ্লেষণ / যে কারণে নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা, ওয়ার্ডে ঠাঁই না পেয়ে বারান্দায় রাত কাটছে রোগীদের

ইরানে শিশুদের মৃত্যু নিয়ে ইউনিসেফের নীরবতার সমালোচনা তেহরানের

নড়াইলে শিক্ষকের নির্যাতনে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, আটক ৩

১০

ফেনীতে পরকীয়ার জেরে ট্রাকচালকের মৃত্যু, নারী আটক

১১

ইরানে নতুন মার্কিন অভিযান কতদিন চলবে, জানালেন ট্রাম্প

১২

ইরানকে সমর্থন পুতিনের, পশ্চিমাদের ‘দাঁতভাঙা জবাবের’ হুঁশিয়ারি

১৩

শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

১৪

ইরানে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: নেতানিয়াহু

১৫

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজন অনুষ্ঠিত

১৬

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

১৭

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ সিদ্দিকী

১৮

বেসিস নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকায় ২ প্রেসিডেন্ট প্রার্থীসহ বাদ ৩ জন

১৯

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধর: বিচারককে শোকজ

২০

আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন

320 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: কালবেলা গ্রাফিক্স
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুই হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার বিষয়টি নিয়ে আগে প্রশ্ন উঠেছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজ জেলা কুমিল্লার জন্য নেওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছিল তার নিজ উপজেলা মুরাদনগরের জন্য- ৪৫৩ কোটি টাকা। এ নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্নও তুলেছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

এলজিইডির ওই প্রকল্পে কুমিল্লার বিভিন্ন এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য মোট দুই হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়।

প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয় মুরাদনগরের জন্য। এ উপজেলার জন্য বরাদ্দ ছিল ৪৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয় দেবীদ্বারের জন্য ৩৩৮ কোটি টাকা।

অভিযোগে বলা হয়েছে, কুমিল্লার জন্য শুরুতে দুই হাজার ৯৯৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। পরে ব্যয় কমিয়ে দুই হাজার ৪০০ কোটি টাকা করা হয়।

একই সময়ে সাতক্ষীরার জন্যও দুই হাজার ১৯৮ কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়ার উদ্যোগের কথা উঠে আসে।

নিজ উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ নিয়ে প্রশ্ন

আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালে তার নিজ জেলার জন্য নেওয়া প্রকল্পে নিজ উপজেলা মুরাদনগরে সর্বোচ্চ বরাদ্দ রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ‘স্বার্থের সংঘাতের’ প্রশ্ন তুলেছিলেন।

প্রকল্পটির বরাদ্দ ও গ্রহণ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের মধ্যে মূল প্রশ্ন ছিল- একজন দায়িত্বশীল ব্যক্তি সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় তার নিজ জেলার উন্নয়ন প্রকল্পে তার নিজ উপজেলার জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা কতটা যৌক্তিক এবং এতে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে কি-না।

অভিযোগ খতিয়ে দেখবে দুদক

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের মধ্যে কুমিল্লার দুই হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে বলে জানা গেছে।

অনুসন্ধান-সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ দুদকে এসেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশন থেকে অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই অভিযোগ অনুসন্ধানে একটি দল গঠন করা হয়েছে। অভিযোগগুলোই যাচাইয়ের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/কেএইচআর/এসওআর

X