লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৩০ আগস্ট ২০২৬, ১০:৪৫ PM
মারধরে শিকার হওয়া আরাফাত হোসেন

মারধরে শিকার হওয়া আরাফাত হোসেন © সংগৃহীত

বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরাফাত হোসেন (২২) নামের এক তরুণকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশের একটি ক্লাবে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন। ভুক্তভোগী আরাফাত সরকারি সফর আলী কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলার বেনু ফকিরের ছেলে। অভিযুক্ত আতাউর রহমান সানি আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, আরাফাত থানার ভেতর মোটরসাইকেল রেখে জিম শেষে বের হলে সানি ও তার অনুসারীরা তাকে ধরে পাশের ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামের ক্লাবে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে বিকাশের মাধ্যমে দুই দফায় ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

আরাফাতের চাচা ও ইউনিয়ন শ্রমিক দল নেতা দাইয়ান ফকির জানান, লোডশেডিং নিয়ে পোস্ট দেওয়ায় তাকে ‘ছাত্রলীগ ও সাবেক এমপির লোক’ তকমা দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয়। পরে সাড়ে ৩টার দিকে তাকে ছেড়ে দিলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আতাউর রহমান সানির ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলে সানির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আরাফাত বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট শেয়ার করেছিলেন বলেও দাবি করেন তিনি।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর আটকে রেখে মারধরের বিষয়টি নিশ্চিত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুট পারমিটের শর্ত ভেঙে চলছে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
  • ৩১ আগস্ট ২০২৬
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শত…
  • ৩১ আগস্ট ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা বললেন উপাচার…
  • ৩১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গ…
  • ৩১ আগস্ট ২০২৬
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!