• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

ফ্লাইওভারে উঠতে গিয়েই বিপত্তি, সহকর্মীর সহায়তায় সরানো হলো ‘পিংক বাস’

দেশ টিভি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৬, ১৮:১৯
224 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’, যা ‘পিংক বাস’ নামে পরিচিত। সেবা চালুর পর থেকেই এটি দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে। তবে এরই মধ্যে একটি দোতলা পিংক বাস নিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিড়ম্বনায় পড়েন নারী চালক। পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা দীর্ঘ যানজট এড়াতে এক পুরুষ চালকের সহযোগিতায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দোতলা বাসটি নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় বিপত্তিতে পড়েন চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে তিনি বাসটি থামিয়ে দেন।

আরও পড়ুন

চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’

পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ও সড়কে যানজট সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালক এগিয়ে আসেন এবং তিনি বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

/অ

  • পিংক বাস
  • বিআরটিসি
এ সম্পর্কিত আরও খবর
‘পিংক বাস’ ফ্লাইওভারে উঠাতে না পারার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন নারী চালক
‘পিংক বাস’ ফ্লাইওভারে উঠাতে না পারার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন নারী চালক
পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব দিলেন নিলয় আলমগীর
পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব দিলেন নিলয় আলমগীর
কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত?
কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত?
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’

আমিনবাজার-হেমায়েতপুর সড়কের সৌন্দর্যবর্ধন শেষ পর্যায়ে: মীর শাহে আলম

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ২০:৩৮
3 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার-হেমায়েতপুর অংশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধ দূরীকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় দুই দশকের দুর্ভোগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটিকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম মহাসড়কের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, খুব শিগগির প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধিত এই সড়কের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের পাশে থাকা ময়লার ভাগাড়ের নির্ধারিত স্থানে বালি ও মাটি ফেলে জমি প্রস্তুত করা হয়েছে। পরে সেখানে নারিকেল, সুপারি ও নিমসহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। মাটি ধরে রাখতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি অননুমোদিতভাবে বর্জ্য ফেলা বন্ধে মহাসড়কের পাশে নেটের বেড়া দেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন তাঁদের ময়লা ও দুর্গন্ধের দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন আবর্জনার পরিবর্তে এখানে সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশ দেখা যাবে।

ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ল্যান্ডফিল ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে মহাসড়কে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’

তিনি আরও জানান, সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এখানে দুটি উইন্ডমিল স্থাপন করা হবে। এসব উইন্ডমিল থেকে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কের বাতি জ্বালানোর পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধের কারণে আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের এই অংশটি যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগের কারণ ছিল। পরিচ্ছন্নতা, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এলাকাটি একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব সড়কে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

যে আই

  • আমিনবাজার
  • সৌন্দর্যবর্ধন

চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ১৮:১৫
152 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘পিংক বাস’ সেবা প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে। বনানীর নতুন বিমানবন্দর সড়কে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

google news
google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৮ আগস্ট) ঘটনার পর ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বলাকা বাসের বিরুদ্ধে জরিমানা করে।

এদিকে এই ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

একাধিক ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮

মূলত নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।

/অ

  • দুর্ঘটনা
  • বাস
এ সম্পর্কিত আরও খবর
কলকাতার হোটেলে আগুন, সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যু
কলকাতার হোটেলে আগুন, সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যু
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ
চাঁদা আদায় নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ
চাঁদা আদায় নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ
যে কারনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস
যে কারনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ১৪:১৭
3 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

google news
google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫৩ জন রয়েছেন। এ ছাড়া মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ৩০ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১১ কেজি গাঁজা এবং ১৬ হাজার ২২২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ছাড়া একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকি-টকি, একটি ওজন মাপার যন্ত্র, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ২৮টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা

মঙ্গলবার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ

ঢাকায় একদিনে ৪৬৪ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক জব্দ

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএম/

  • রাজধানী
  • গ্রেপ্তার
  • ডিএমপি
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
শেরপুর বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা
শেরপুর বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৭
2.3k Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

google news
google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই ‘পিংক বাস’ সার্ভিস আজ মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হচ্ছে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস এ সেবায় যুক্ত হবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

ঢাকায় যেসব রুটে চলবে ‘পিংক বাস’: - নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।

তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।

মিরপুর-১০-মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

মিরপুর-মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।

মিরপুর-১২-মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

মোহাম্মদপুর-মতিঝিল: মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

আব্দুল্লাহপুর-মতিঝিল: আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

গাজীপুর-বিমানবন্দর: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।

ঢাকার বাইরেও চলবে : রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি ‘পিংক বাস’ চলাচল করবে।

আরও পড়ুন

মঙ্গলবার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ

চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।

নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করছে বিআরটিসি।

কে

  • বাস
এ সম্পর্কিত আরও খবর
কলকাতার হোটেলে আগুন, সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যু
কলকাতার হোটেলে আগুন, সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যু
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ
চাঁদা আদায় নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ
চাঁদা আদায় নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ
যে কারনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস
যে কারনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

মঙ্গলবার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ

দেশ টিভি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৭
11 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিত্য প্রয়োজনে আমাদের দোকানপাট, শপিংমল কিংবা মার্কেটে যেতে হয়। অনেক সময় বের হয়ে পড়তে হয় ভোগান্তিতে।

google news
google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কারণ, যে দোকানপাট কিংবা মার্কেটের উদ্দেশে বের হওয়া সেটি বন্ধ। তাই ভোগান্তি এড়াতে জেনে নেয়া যাক আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

আরও পড়ুন

ঢাকায় একদিনে ৪৬৪ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক জব্দ

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট: নিউমার্কেট এলাকা,কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট: নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

কে

  • মার্কেট
এ সম্পর্কিত আরও খবর
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ঢাকায় একদিনে ৪৬৪ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক জব্দ

দেশ টিভি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৬, ১৭:১৯
5 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাই মালামালসহ ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫২টি মামলা করা হয়েছে।

google news
google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র এবং চোরাই ও অবৈধ মালামালসহ ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে ১২৩ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড জব্দ করা হয়েছে।

এ ছাড়া ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩টি ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ ও তিন বোতল দেশি মদ জব্দ করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে চোরাই পণ্য হিসেবে ১০টি মোবাইল ফোন, ২১ দশমিক ২ লিটার ওষুধের রাসায়নিক পদার্থ এবং ট্রেনের টয়লেটের নয়টি ট্যাপ জব্দ করা হয়েছে। এর মধ্যে চারটি স্টিলের ও পাঁচটি প্লাস্টিকের ট্যাপ। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানী থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এমএম/

  • রাজধানী
  • গ্রেপ্তার
  • ডিএমপি
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
শেরপুর বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা
শেরপুর বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

দেশ টিভি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৮
6 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিভিন্ন প্রয়োজনে প্রায়ই আমাদের কোনও-না কোনও মার্কেটে যেতে হয়। আর রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। এ জন্য বের হওয়ার আগে কোন দিন কোন এলাকার মার্কেট বা দোকানপাট বন্ধ থাকে, সেটা জেনে নেয়া উচিত।

google news
google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এতে বাসা-বাড়ি থেকে বের হয়ে ঘুরে আসতে হয় না এবং সময়ও নষ্ট হয় না। সোমবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, তা নিচে তুলে ধরা হলো—

আরও পড়ুন

রাজধানী থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

যেসব এলাকার মার্কেট বন্ধ : আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ : রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

কে

  • মার্কেট
এ সম্পর্কিত আরও খবর
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
মঙ্গলবার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব দোকান-মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

রাজধানী থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

দেশ টিভি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩২
7 Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button
linkedin sharing button
|
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরা থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জুয়েল ভুঞা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

google news
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বোমা সদৃশ বস্তুসহ তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আরও পড়ুন

পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পুলিশ জানায়, বিকেলে খবর পেয়ে ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে ওই অভিযান শুরু হয়। অভিযানে জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। ওই সময় তার হেফাজত থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়াও অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরবর্তীতে বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই ২ যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কে

  • গ্রেপ্তার
  • বোমা
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
শেরপুর বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা
শেরপুর বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: desh.digital@desh.tv

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।