শ্রমিক দলের নেতাকে কুপিয়ে জখম, যুবদল নেতা জাহিদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৪
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগরে ওয়ার্ড শ্রমিক দলের নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেলকে কুপিয়ে জখম করার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

আহত রাসেল ঢাকা মহানগর উত্তর ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি প্রার্থী। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার শেরেবাংলা নগর থানায় রাসেলের স্ত্রী শিরীন আক্তার বাদী হয়ে মামলাটি করেন। এতে জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—পিচ্চি রাকিব, জহিরুল ইসলাম বিপ্লব, পিচ্চি জুয়েল, মনির হোসেন, মনির হোসেন শান্ত, পাপ্পু, আসাবুর রহমান, লিমন, মামা সাইফুল, সোহেল, সুজন ওরফে কালা সুজন, আল আমিন, ছোট ফেরদৌস, জাফর, জসিম, ইমরান, খাইরুল, ইমরান হোসেন বায়েজিদ, উজ্জল, জীবন ও ফেরদৌস।

মামলার এজাহারে বলা হয়, আবু বক্কর সিদ্দিক রাসেল ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে প্রধান আসামি জাহিদ হোসেন মোড়ল তার ওপর আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন বলে অভিযোগ করেছেন বাদী। রাসেলকে শায়েস্তা ও প্রাণনাশের উদ্দেশ্যে জাহিদ মোড়ল অন্য আসামিদের সঙ্গে পরিকল্পনা করছিলেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাসেল অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সামুরাই, চাপাতি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালান।

এজাহারে আরও বলা হয়, জাহিদ হোসেন মোড়লের নির্দেশে হামলার সময় মনির হোসেন শান্ত সামুরাই দিয়ে রাসেলের মাথা ও শরীরের গুরুত্বপূর্ণ অংশে কোপ দেন। প্রাণরক্ষার্থে ডান হাত দিয়ে আঘাত প্রতিহত করতে গেলে তার ডান হাতের কনুইয়ে গুরুতর জখম হয়।

এ সময় পাপ্পু চাপাতি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। ওই আঘাত বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার বাম হাতের তিনটি আঙুলে চাপাতির আঘাত লাগে। অন্য আসামিরাও চাপাতি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাসেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

রাসেলের স্ত্রী শিরীন আক্তার অভিযোগ করেন, তার স্বামী ৩১ নম্বর ওয়ার্ডের একটি রাজনৈতিক পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। তাকে প্রার্থী না হওয়ার জন্য জাহিদ মোড়ল নিষেধ করেছিলেন। এ বিরোধের জেরেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, হামলায় রাসেলের হাতের কনুই গুরুতরভাবে কেটে গেছে। একই স্থানে বারবার রড দিয়ে আঘাত করায় হাতের মাংসপেশিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তার হাত ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

মামলার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news
google news

google news

google news

google news
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’, উদ্বোধন মঙ্গলবার
আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, শুনানি ৩১ আগস্ট
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৬:৪২
অ- অ+

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বারবার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের প্রত্যাশা—বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সার্বিক কল্যাণ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

google news
google news

google news

google news
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’, উদ্বোধন মঙ্গলবার
আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, শুনানি ৩১ আগস্ট
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

ক্যান্সার চিকিৎসক ফরহাদ হালিম এবার বিএনপির শীর্ষ নীতিনির্ধারণী ফোরামে, জানুন তাকে নিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৬:৩৭
অ- অ+

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

শনিবার দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করার কথা জানানো হয়। একই সঙ্গে রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান ও মো. ইসমাইল জবিউল্লাহকেও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত করা হয়েছে।

চিকিৎসক হিসেবে পরিচিতি পাওয়া ফরহাদ হালিম ডোনার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত। ক্যান্সার চিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পাশাপাশি পেশাজীবী সংগঠন ও রাজনীতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্যান্সার চিকিৎসায় পরিচিতি

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দেশের পরিচিত ক্যান্সার বিশেষজ্ঞদের একজন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ক্যান্সারের আধুনিক চিকিৎসার প্রসারে তাঁর ভূমিকার কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে।

চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্বেও ছিলেন তিনি।

ড্যাবের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা

চিকিৎসা পেশার পাশাপাশি ডা. ডোনার দীর্ঘদিন ধরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সঙ্গে যুক্ত। তিনি সংগঠনটির সাবেক আহ্বায়ক ও বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির রাজনীতিতেও সক্রিয় ডা. ডোনার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের দায়িত্বে

ফরহাদ হালিম ডোনার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তার নাম ছিল।

ঢাবির সিন্ডিকেট সদস্য

চিকিৎসা ও রাজনীতির বাইরে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দায়িত্ব পেয়েছেন ডা. ডোনার। চলতি বছরের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন।

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব

দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত পথচলার পর এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন ফরহাদ হালিম ডোনার। দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতার অংশ হিসেবে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

google news
google news

google news
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’, উদ্বোধন মঙ্গলবার
আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, শুনানি ৩১ আগস্ট
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী, আমানসহ চার নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৫:১৬| আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৫:৪৩
অ- অ+

দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন মনোনীত চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপি আশা করছে, নতুন মনোনীত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা অবদান রাখবেন।

google news
google news
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’, উদ্বোধন মঙ্গলবার
আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, শুনানি ৩১ আগস্ট
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word

mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1