শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

​সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

এস আর শামস
  • প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬, ০০:৩০ |
  • অনলাইন সংস্করণ
​সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

রাজধানী ঢাকাসহ সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোপন সংবাদে প্রাপ্ত এমন হামলা মোকাবিলায় পুলিশের সবকটি ইউনিটকে বেতার বার্তার মাধ্যমে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য এই নির্দেশ দেওয়া হয়। 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে সম্ভাব্য বোমা হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের প্রতিটি এলাকায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বা সন্দেহজনক পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে বেতার বার্তা এবং বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে বিশেষ বার্তার মাধ্যমে সারা দেশে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2025 All Rights Reserved by Thikana Group Of Media
Developed BY ThemesBazar.com