ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সংঘবদ্ধ ধর্ষণের পর স্কুলছাত্রীর কাছ থেকে চাঁদা দাবি, অতঃপর …

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৩ আগস্ট ২০২৬

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির পাশে পুকুর পাড়ে অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণের ঘটনা মোবাইলে তারা ভিডিও ধারণ করে এবং এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এমন অভিযোগে রায়পুরা থানায় ২ আগস্ট ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের রাকিব হাসান রুবেল, একই গ্রামের দিপু মিয়া, ফুলদী গ্রামের আফা মিয়ার ছেলে জসিম (২৪) ও নরসিংদী সদর উপজেলার আক্কার (২২) নামে রায়পুরা থানায় একটি মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে রায়পুরা থানা পুলিশ সোমবার দুপুরে দিপু মিয়া ও রাকিব হাসান রুবেলকে মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে।

মামলার অভিযোগের বিবরণ থেকে জানা গেছে, স্থানীয় কাজী মোহাম্মদ বশির উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির সামনে গেলে স্থানীয় চার যুবক রাস্তা থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী এক পুকুর পাড়ে। সেখানে নেওয়ার পর মেয়েটিকে গভীর রাত পর্যন্ত পুকুর পাড়ে আটক রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে এই ভিডিও চিত্র ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। রাত প্রায় ২টার দিকে মেয়েটি বাড়ি ফিরে তার মায়ের কাছে এই ঘটনা জানায়। পরদিন মেয়েটির মা বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। মামলার পর সোমবার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সজ্ঞিত সাহা/এনএইচআর/এএসএম

বিজ্ঞাপন

পরবর্তী খবর

প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলি চুরি

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৩ আগস্ট ২০২৬

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংক মোড়ের সিটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির এবং কাজী মো. শাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার অকটেন চুরি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র আরও জানায়, ফিলিং স্টেশনটির বিরুদ্ধে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও কয়েক দফায় অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম বিষয়টি নিশ্চিত করেন।

জিতু কবীর/এসআর/এএসএম

পরবর্তী খবর

বিজিবির চিকিৎসা-আর্থিক সহায়তা পেলো ঘুমধুমের ৬০০ অসহায়

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৩ আগস্ট ২০২৬

কক্সবাজারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন। একই সঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা হতে বিকেল পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজিবি সূত্র জানায়, ‌‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ ডিজির এ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ অসহায়, গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

এছাড়া কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধেই দায়িত্ব পালন করে না; সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণেও সবসময় পাশে থাকে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। বিজিবির এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজেডএইচ/এএসএম

পরবর্তী খবর

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৮০ বছরের বৃদ্ধের

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৩ আগস্ট ২০২৬

পাঁচ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সী আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ সকাল ৮টার দিকে ছোট্ট শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। লোকজন না থাকার ফাঁকে ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণচেষ্টা করেন।

শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সটকে পড়েন। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বসতবাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, শিশুটির বক্তব্য শুনে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/এএসএম

News Hub
Icon
‘ধৈর্য হারিয়ে’ মুখোমুখি ছাত্রদল-শিবির, অস্থির শিক্ষাঙ্গন