বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৩

৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ AM
বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি

বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ফরিদ তালুকদার। সভা শেষে প্রেসক্লাবের সামনের সড়কে একই ইউনিয়নের অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ ওরফে হাজী পলাশের সঙ্গে তার মুখোমুখি দেখা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একই নেতার অনুসারী হওয়া সত্ত্বেও এককভাবে মতবিনিময় সভা আয়োজনের বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে সিটি স্ক্যান করানোর জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি। 

প্রসঙ্গত, বিএনপি নেতা ফরিদ তালুকদার ও মাসুম বিল্লাহ পলাশ উভয়ই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শিল্পপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার অনুসারী। এছাড়াও ফারুক আহমেদের সম্পর্কে আপন ছোট ভাই ফরিদ তালুকদার। 

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!