পৃথিবীর ইতিহাস বলে কোন রাষ্ট্র ও সমাজ কখনই দৈত্য রাখার বোতলের মুখ খোলে না। বাংলাদেশে ১৯৭১ সালেও সেটা খোলা হয়নি। যারা খোলে তাদের অবস্থা কী হয় তার প্রমাণ একটু পৃথিবীর দিকে তাকালেই বোঝা যায়। যেমন আফগানিস্তান ওই বোতলের মুখ খুলেছে- তাই আমেরিকা খুলে দিক আর পাকিস্তান খুলে দিক।
এখন শুধু শান্ত মাথায় একবার ভেবে দেখা যেতে পারে যে কন্যা শিশুটি মালয়েশিয়ায় এমনকি দরিদ্র নেপালেও জন্ম নেবে আগামীকাল- আর যে আফগানিস্তানে জন্ম নেবে – কে জন্মগতভাবে অভিশাপগ্রস্ত হবে? একটি কন্যা শিশুর আফগানিস্তানে জন্ম নেওয়ার অর্থ হচ্ছে অভিশাপগ্রস্ত মানুষ হিসেবে জন্ম নেওয়া।
তাই বাংলাদেশকে এখন ভাবতে হবে, সে কি দেশটি আগামী শিশুদের জন্য অভিশাপের ক্ষেত্র তৈরি করবে না বসবাসযোগ্য তৈরি করবে? কাজটি বাংলাদেশের জন্য অনেক কঠিন করে দিয়ে গেছে ইউনূস।
All reactions:
2 shares
Like
Comment