সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

123 Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
বিএনপির শাখা কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মো. রিপন হেসেন। ছবি : সংগৃহীত
বিএনপির শাখা কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মো. রিপন হেসেন। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ দিয়েছেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজার এলাকায় বিএনপির শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

শাখা বিএনপির কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে মো. রিপন হোসেন বলেন, ওসমানপুরের যে তরুণ সমাজ ও যুবসমাজ আছে, যারা সবসময় বিএনপির পাশে থেকেছেন, তাদের মাদক ও কর্মসংস্থানের সমস্যা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। আমাদের ইউনিয়নের খাল বা জলাশয়গুলোতে মাছ চাষ করার বিপুল সম্ভাবনা রয়েছে। আপনারা বাঁশ খুঁটি দিয়ে বাঁধ দিয়ে পরিবেশ করুন। টাকা আমি দেবো। যে যে ওয়ার্ডে যারা বিএনপিপন্থি, তারা ভাগ করে মাছ চাষ করুন।

এসময় তিনি আরও বলেন, খাল সংস্কার করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আওতায় আনা হবে। এ ছাড়াও নিমগাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমি ব্যক্তিগতভাবে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো।

বিএনপি নেতা রিপন হোসেন বলেন, আমি ইউনিয়নবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণপ্রিয় ওসমানপুরকে মাদক ও অপরাধমুক্ত একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলি। আপনাদের সামান্য সচেতনতা ও সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।

ওসমানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু জায়েদ সান্টু, খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান রোকন প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনগণের প্রতি শতভাগ দায়বদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১০

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১১

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১২

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১৩

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৪

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৫

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৬

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১৭

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১৮

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১৯

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

২০

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে প্রকার ভেদে কেজিতে ৭২ থেকে ৭৫ টাকা। টানা বৃষ্টিপাতসহ সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতা সাধারণ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে প্রকার ভেদে ২২ থেকে ২৫ টাকায়, সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়।

এ ব্যাপারে সবজি বিক্রেতা বগা চন্দ্র বলেন, টানা বৃষ্টিপাতার কারণে কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হওয়াসহ পাইকারি বাজারে মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। তবে আগামীতে আরও দাম বাড়তে পারে বলে তিনি শঙ্কা করছেন।

কাঁচামরিচ কিনতে আসা হোটেল ব্যবসায়ী উজ্জ্বল মহন্ত বলেন, হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের তুলনায় কম করে কিনতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং রয়েছে যাতে কেউ কোনো পণ্যের দাম অযাচিতভাবে বাড়াতে না পারে।

X