কুষ্টিয়ায় বিএনপি নেতাকে গুলি: একই মঞ্চে দ্বিতীয় আসামি ও পুলিশ কর্মকর্তা
১২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাটকে কেন্দ্র করে বিএনপি নেতা নাসিরুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামি গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশের খাতায় আসামিরা ‘পলাতক’ থাকলেও, মামলার দ্বিতীয় আসামিকে স্থানীয় একটি অনুষ্ঠানে খোদ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে একই মঞ্চে বসে থাকতে দেখা গেছে।
গত ৫ জুলাই বিকেলে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন বাহিরচর ইউনিয়নের চর রূপপুর গ্রামের বাসিন্দা নাসিরুল ইসলাম (৫৩)। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পেশায় একজন বালু ব্যবসায়ী।
মামলার এজাহার অনুযায়ী, সেদিন বিকেল ৪টার দিকে বালু বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা নাসিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁর পিঠে ও পায়ে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন আহতের ছেলে মাহাফুজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েলকে প্রধান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকলেচুর রহমানকে দ্বিতীয় আসামি করে মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।
পুলিশের আনুষ্ঠানিক ভাষ্য অনুযায়ী, এই মামলায় এজাহারভুক্ত মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছেন। কিন্তু গত শনিবার বিকেলে জুনিয়াদহ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের মঞ্চে মামলার দ্বিতীয় আসামি মকলেচুর রহমানকে বহাল তবিয়তে অতিথির আসনে দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো, একই মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম।
অনুষ্ঠানের এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নীরবতা ও ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার মুখে এসআই আব্দুস সালাম দাবি করেন, ‘আমি অনুষ্ঠানের মঞ্চে ছিলাম। তবে আমার পাশে কে ছিলেন, তা জানি না। মকলেচুর রহমান নামের ওই ব্যক্তিকেও আমি চিনি না।’
অন্যদিকে, প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে অভিযুক্ত মকলেচুর রহমানের দাবি, তিনি এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাঈদুল ইসলাম রাজিব আসামির জামিনের বিষয়টি নিয়ে ভিন্ন কথা বলেছেন। আসামিরা জামিনে আছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁরা জামিনে আছেন এমন কোনো তথ্য বা আদালতের কাগজপত্র আমাদের কাছে নেই। মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক।’
মামলার বাদী মাহাফুজুর রহমান জানিয়েছেন, তাঁর বাবা বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমরা মামলা করেছি, এখন আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী। তিনি বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ বলছে তাঁরা পলাতক। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
সার্বিক বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
Comments
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান হামলা পাল্টা-পাল্টি হামলা: বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম
নিরাপত্তায় কোনো আপস নয়: রূপপুর নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির এমডি
ইসরায়েলি অবৈধ বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির ভাবনা ইইউ’র
আবুল হাশেমকে আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র নতুন কমিটি
শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী
বিদেশি বিনিয়োগে আরো অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী
পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ‘মনোবল ভাঙতেই ফেসবুকে প্রোপাগান্ডা’ বললেন ডিসি তারেক বেগ
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী সেঁজুতিকে হত্যা মামলায় শোন অ্যারেস্ট
ঝুলন্ত বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
কক্সবাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবের নেতৃত্বে দেড় হাজার বন্যাদুর্গত পরিবারে ত্রাণ বিতরণ
জমিজমা বিরোধে তারাকান্দায় দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু
জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প
আটঘরিয়ায় ৬ বছর ধরে শিকলবন্দি সালাম, নির্যাতনের অভিযোগ
বেরোবিতে র্যাগিং ঠেকাতে নেই কার্যকর পদক্ষেপ
কালিয়াকৈর সাবরেজিস্ট্রি অফিসে বৃষ্টিতে নষ্ট দলিল,বালাম-নথি,লক্ষাধিক মানুষের জমি ঝুঁকিতে
শেরপুরে সামান্য বৃষ্টিতেই কলেজ রোডে জলাবদ্ধতা, জনভোগান্তি চরমে
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি শফিক ডাকাত গ্রেফতার
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক হলেন ড. মোঃ লতিফুল ইসলাম
রামুতে বন্যার পানিতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু
গফরগাঁওয়ে পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার করায় পুরস্কার গ্রহণ
No one has commented yet. Be the first!