সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক কেলেঙ্কারি, ছাত্রদল নেতা রাকিব বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
1.1k Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
ছাত্রদল নেতা রাকিব। ছবি: কালবেলা
expand
ছাত্রদল নেতা রাকিব। ছবি: কালবেলা

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এছাড়া তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদল মনে করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি বলেন, ‘নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া যায়। অভিযোগগুলো সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়েছে। কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিব আহম্মেদের বক্তব্য নেওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
World Cup