শের-ই-বাংলা মেডিকেল কলেজ

‘অরাজনৈতিক’ মেডিসিন ক্লাব ছাত্রদল নেতাদের দখলে, পদ পেলেন সেই ‘অ্যাক্টিং প্রভোস্ট’ও

১২ জুলাই ২০২৬, ০৭:১৭ PM
সভাপতি সিয়াম হোসেন, সহ-সভাপতি শান্ত তালুকদার এবং কার্যকরী সদস্য ও অ্যাক্টিং প্রভোস্ট পরিচয় দিয়ে আলোচিত নোমান ভূঁইয়া (বাঁ থেকে), ইনসেটে মেডিসিন ক্লাব

সভাপতি সিয়াম হোসেন, সহ-সভাপতি শান্ত তালুকদার এবং কার্যকরী সদস্য ও অ্যাক্টিং প্রভোস্ট পরিচয় দিয়ে আলোচিত নোমান ভূঁইয়া (বাঁ থেকে), ইনসেটে মেডিসিন ক্লাব © টিডিসি সম্পাদিত

মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক সংগঠন ‘মেডিসিন ক্লাব’ দখলের অভিযোগ উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ইতোমধ্যে গঠিত হয়েছে নতুন কমিটিও, যেখানে গঠনতন্ত্র লঙ্ঘন করে সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন ছাত্রদল নেতারা। কমিটিতে পদ পেয়েছেন নবীন শিক্ষার্থীদের কাছে নিজেকে হল প্রভোস্ট পরিচয় দিয়ে আলোচনায় আসা শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদকও।

মেডিসিন ক্লাব ও শেবাচিম শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই শাখা সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি আশিক আহমেদ তুষার ও সাধারণ সম্পাদক অনিন্দ্য পাল নতুন কমিটির অনুমোদন দেন। ৩১ সদস্যের এই কমিটিতে শেবাচিমের এমবিবিএস-৫৩ ব্যাচের মো. সিয়াম হোসেনকে সভাপতি ও মো. হাসিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়নি বলে একটি সূত্রে জানা গেছে।

নতুন কমিটি যাচাই করে দেখা গেছে, এর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে শাখা ছাত্রদলের পদধারী নেতারা স্থান পেয়েছেন। এর মধ্যে খোদ সভাপতি সিয়াম হোসেন এবং সহ-সভাপতি হাসিবুল হক শান্ত ওরফে শান্ত তালুকদার শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। আর এক নম্বর কার্যনির্বাহী সদস্য হয়েছেন শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নোমান ভূঁইয়া, যিনি সম্প্রতি নবীন শিক্ষার্থীদের কাছে ভারপ্রাপ্ত হল প্রভোস্ট পরিচয় দিয়ে আলোচনায় এসেছিলেন।

আরও পড়ুন: নবীন ছাত্রদের সিট দিচ্ছেন ছাত্রদল নেতারা, দপ্তর সম্পাদক বললেন— ‘আমি তোমাদের এক্টিং প্রভোস্ট’

তিনজনেই ছাত্রদলে যুক্ত হওয়ার আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে মেডিসিন ক্লাবের সদ্যবিদায়ী কমিটির সভাপতি আশিক মাহমুদ তুষার এবং সাধারণ সম্পাদক অনিন্দ্য পালও ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে।

এ ছাড়া কমিটি গঠনের পর এক ফেসবুক পোস্টে ক্লাবের উপদেষ্টা ডা. জিয়াউল আহসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিয়াম হোসেন। কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. সাজিদ ইমতিয়াজকেও, যিনি এই ক্লাবের কেউ নন। বরং শেবাচিম ড্যাবের একাংশের প্রধান।

এদিকে গঠনতন্ত্র অনুযায়ী মেডিসিন ক্লাব একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এর গঠনতন্ত্রের পরিচ্ছেদ-১ এর ধারা-২-এ বলা হয়েছে, মেডিসিন ক্লাব মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিচালিত ধর্ম ও রাজনীতি নিরপেক্ষ এবং শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।

এর কার্যকরী পরিষদের বা কমিটির সদস্য মনোনয়নের ক্ষেত্রে গঠনতন্ত্রে বলা হয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক সমাজকল্যাণ সম্পাদক ও পূর্ণ সম্পাদকসহ তদূর্ধ্ব পদের প্রার্থীদের অবশ্যই রাজনৈতিক দলনিরপেক্ষ হতে হবে। এ ছাড়া, কার্যকরী পরিষদের কোনো সদস্য যদি ক্যাম্পাসের কোনো রাজনৈতিক সংগঠন কিংবা মেডিসিন ক্লাবের অনুরূপ কর্মকাণ্ড সম্পন্ন কোনো শিক্ষামূলক অথবা সমাজসেবামূলক সংগঠনের কার্যকরী পরিষদের নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রে মেডিসিন ক্লাব থেকে অব্যাহতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় কোনো কারণ দর্শানো ছাড়াই তার সদস্য পদ বাতিল হবে।

আরও পড়ুন: সেই ‘এক্টিং প্রভোস্ট’ ছাত্রদল নেতাই নবীনদের সিট দিলেন

এ বিষয়ে জানতে সদ্যবিদায়ী সভাপতি আশিক মাহমুদ তুষারের মুঠোফোনে কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। কেন্দ্রীয় কমিটিকে অবহিত না করেই নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংবিধান (গঠনতন্ত্র) মেনেই কমিটি গঠন করা হয়েছে। আগামী সেন্ট্রাল কনফারেন্সে এর অনুমোদন নেওয়া হবে।

তবে গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে রাজনৈতিক নেতারা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা ডেডিকেটেড দেখে কমিটিতে পদ পেয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা হলে আগামী কনফারেন্সে আমরা শর্টআউট করব।

নবনিযুক্ত সভাপতি সিয়াম হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তিনি এই কমিটি গঠনের আগে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন। বলেন, আমাদের কমিটি এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি। অনুমোদন নেওয়ার সময় অন্যান্য রাজনৈতিক কর্মী কমিটিতে থাকবে না। শতভাগ গঠনতন্ত্র মেনেই কমিটি গঠন করব।

অতীতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে সিয়াম বলেন, পরিস্থিতির কারণে অতীতে অনেককেই ছাত্রলীগ করতে হয়েছে। হলে থাকতে হলে ছাত্রলীগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

সিয়াম হোসেনের পদত্যাগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদের মুঠোফোনে কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্পণ কর্মকার শৌর্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের অজ্ঞাতে একটি কমিটি গঠনের তথ্য আমাদের নজরে এসেছে। এ ছাড়া মেডিসিন ক্লাব সম্পূর্ণ রাজনীতি নিরপেক্ষ একটি সংগঠন। গঠনতন্ত্র অনুযায়ী এরকম হওয়ার সুযোগ নাই। আমরা খুব দ্রুতই তাদের শোকজ (কারণ দর্শানোর নোটিশ প্রদান) করব।

রক্তপরীক্ষার জন্য হেমাটোলজি মেশিন অনুদান পেল ঢামেকসহ ১৫ হাস…
  • ১৩ জুলাই ২০২৬
২০২৯ সালেই চালু হচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর 
  • ১৩ জুলাই ২০২৬
ট্যালেন্টপুল বৃত্তি পেলেন যমজ তিন বোন
  • ১৩ জুলাই ২০২৬
তৃণমূলে ২১ হাজার অ্যান্টি-ভেনম মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৩ জুলাই ২০২৬
‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হবে বাংলাদেশ: স্…
  • ১৩ জুলাই ২০২৬
অতিবৃষ্টির হাত থেকে বাঁচতে যে দোয়া করতেন মহানবী (স.)
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!