'আমাদের ডিএনএ এক': ভারত সফরে এসে আবেগঘন বার্তা তালেবান মন্ত্রীর

Daily Inqilab অনলাইন ডেস্ক

১১ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

355 Shares
facebook sharing button Share
whatsapp sharing button Share
copy sharing button Share
sharethis sharing button Share
messenger sharing button Share

প্রথমবার ভারত সফরে এসে এদেশের আতিথেয়তায় মুগ্ধ আফগানিস্তানের তালেবান সরকারের কৃষিমন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি। দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের মানুষের সঙ্গে আফগানদের যোগসূত্র অত্যন্ত গভীর এবং "আমাদের ডিএনএ এক।"

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

ভারত সরকারের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ওমারি বলেন, "এটি আমার প্রথম ভারত সফর। যেদিন থেকে আমি ভারতে পা রেখেছি, ভারত সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যে বিপুল আন্তরিকতা পেয়েছি, তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি আমার নিজের লোকেদের মাঝেই আছি। এটা নিজের দেশের মতোই মনে হচ্ছে।"

তিনি আরও জানান, ভারতের এই ইতিবাচক মনোভাব আফগানিস্তানের সাধারণ মানুষের মনে নতুন আশার আলো সঞ্চার করেছে।

আফগানিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং কৃষি খাতের আধুনিকীকরণে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের প্রায় ৮০ শতাংশ মানুষ গবাদি পশু পালন, কৃষি এবং সেচ কাজের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই খাতগুলোতে নতুন প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।

সম্প্রতি নতুন দিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যে যৌথ কমিটির চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে মানবিক সহায়তা, উন্নয়নমূলক অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে দিল্লির মাটিতে দাঁড়িয়ে তালিবান মন্ত্রীর এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে কাবুল স্পষ্ট করে দিল যে, তারা নয়া দিল্লির সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে বিশেষভাবে আগ্রহী।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

Comments

No one has commented yet. Be the first!

আরও পড়ুন

বাটলারের দানবীয় সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ভারতকে ধবলধোলাই ইংল্যান্ডের

বাটলারের দানবীয় সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ভারতকে ধবলধোলাই ইংল্যান্ডের

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন এখনই দেশে ফিরে আসুন: হাসিনার উদ্দেশ্যে ড. আসিফ নজরুল

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন এখনই দেশে ফিরে আসুন: হাসিনার উদ্দেশ্যে ড. আসিফ নজরুল

জামায়াত-শিবির কোনো ইসলামী দল নয় : মাওলানা উবায়দুল্লাহ ফারুক

জামায়াত-শিবির কোনো ইসলামী দল নয় : মাওলানা উবায়দুল্লাহ ফারুক

৩শ কোটি টাকা পরিশোধের পরও পাঁচ বছরে মেলেনি পুলিশের দুই হেলিকপ্টার

৩শ কোটি টাকা পরিশোধের পরও পাঁচ বছরে মেলেনি পুলিশের দুই হেলিকপ্টার

দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে বাড়ছে নৈতিক অবক্ষয় : রুহুল কবির রিজভী

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে বাড়ছে নৈতিক অবক্ষয় : রুহুল কবির রিজভী

সর্বস্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলকে শক্তিশালী করার পরামর্শ

সর্বস্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলকে শক্তিশালী করার পরামর্শ

ইউক্রেনকে সহায়তা বন্ধ না করলে ন্যাটোকে ‘বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনকে সহায়তা বন্ধ না করলে ন্যাটোকে ‘বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস

সব সরকার হারিয়ে যায়, বিএনপি সরকার বারবার ফিরে আসে গৌরনদীতে: তথ্যমন্ত্রী

সব সরকার হারিয়ে যায়, বিএনপি সরকার বারবার ফিরে আসে গৌরনদীতে: তথ্যমন্ত্রী

পানির কষ্টে ব্যাহত জীবনযাত্রা

পানির কষ্টে ব্যাহত জীবনযাত্রা

‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১৫ জন অসহায় ও দুঃস্থকে প্যাডেল রিকশা বিতরণ করলাে পুনাক, এসএমপি

‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১৫ জন অসহায় ও দুঃস্থকে প্যাডেল রিকশা বিতরণ করলাে পুনাক, এসএমপি

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল

শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়ন : মিয়া গোলাম পরওয়ার

শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়ন : মিয়া গোলাম পরওয়ার

বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিন

বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিন

খিলগাঁওয়ে কলেজ ছাত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

খিলগাঁওয়ে কলেজ ছাত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মাতৃভাষা দিবসের দাবি প্রতিষ্ঠার আন্দোলনের সংগঠক সুলতান আহমেদ আর নেই

মাতৃভাষা দিবসের দাবি প্রতিষ্ঠার আন্দোলনের সংগঠক সুলতান আহমেদ আর নেই

মাদরাসা শিক্ষার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ করতে হবে

মাদরাসা শিক্ষার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ করতে হবে

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

মীরসরাই ট্র্যাজেডির দেড় দশক: শোক আর শ্রদ্ধায় নিহতদের স্মরণ

মীরসরাই ট্র্যাজেডির দেড় দশক: শোক আর শ্রদ্ধায় নিহতদের স্মরণ

word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word

mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
sharethis sharing button