২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ দিকের মহানাটকীয়তায় ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। তাতে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা এখনো জিইয়ে আছে।
আর্জেন্টিনার জয় দিনের আলোয় ডাকাতির মতো : মরিনহো
তবে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়েও এখন বড় আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) রহস্যজনক ভূমিকা।
মিশরের একটি গোল বাতিল এবং পেনাল্টি বঞ্চিত হওয়ার ঘটনা দুটিকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। মিশর কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকোর পর এবার এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো।
আর্জেন্টিনার জয়ে রেফারির ভূমিকাকে মরিনহো সরাসরি ‘দিনের আলোয় ডাকাতি’ আখ্যা দিয়েছেন।
মরিনহো আরো বলেন, ‘(মিশরের সঙ্গে) যা কিছু হয়ে গেল, সেটা সত্যিই লজ্জার।
ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়ারারও ভিএআরের দ্বিচারিতার সমালোচনা করেছেন। এক্সে তিনি লিখেছেন, ‘হয় দুটোই ফাউল, না হলে একটাও ফাউল নয়।
রেফারিং নিয়ে বিশ্বখ্যাত দাবাড়ু ও রাজনৈতিক বিশ্লেষক গ্যারি ক্যাসপারভ সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফাকে ধুয়ে দিয়েছেন, ‘মিসরের দুর্দান্ত একটি গোল বাতিল করা হলো অনেক দূরের এক ফাউলের অজুহাতে। অথচ কয়েক মিনিট পর ঠিক একই রকম পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বাতিল করা হলো না।’
ক্যাসপারভ সরাসরি ফিফাকে একটি ‘দুর্নীতিগ্রস্ত তামাশার সংস্থা’ বলে অভিহিত করেছেন। তার মতে, ফিফা শুধু লিওনেল মেসির মতো বড় তারকাকে সুবিধা পাইয়ে দিতে ব্যস্ত।
ইসরায়েলি হামলায় গাজায় বিশ্বকাপ প্রদর্শনীর আয়োজক নিহত
গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিশ্বকাপের খেলা দেখার আয়োজক মোহামেদ আল-ওয়াহিদি এবং দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আর্জেন্টিনা-মিসরের মধ্যকার নকআউট পর্বের ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ভয়াবহ হামলার ঘটনাটি ঘটেছে। শিফা হাসপাতালের পরিচালক ড. মোহামেদ আবু সেলমিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
গাজা সিটির সাবরা এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই বোমাবর্ষণ করে। হামলার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহামেদ আল-ওয়াহিদি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি গাজায় অবস্থিত ‘ইজিপশিয়ান কমিটি’র জনসংযোগ পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন এবং বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের মূল দায়িত্বে ছিলেন।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবল ম্যাচ প্রদর্শনীর আয়োজক আল-ওয়াহিদি তাদের হামলার লক্ষ্যবস্তু ছিলেন না। মূলত একজন হামাস যোদ্ধাকে লক্ষ্য এই হামলা চালানো হয়ে ছিল।
বিস্তারিত আসছে...
ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত জার্মানির তারকা
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন বিদায়ে মর্মাহত সেলেসাও সমর্থকরা। তবে ব্রাজিলের বিদায়ের পর কড়া ভাষায় নেইমারের সমালোচনা করলেন জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস। তাঁর দাবি, ব্রাজিলের বিদায়ে তিনি সন্তুষ্ট এবং মাঠে নেইমারের অতিরিক্ত অঙ্গভঙ্গি এবং অভিযোগ করার অভ্যাস আর সহ্য করতে পারছেন না তিনি।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন নেইমার। তবে হারের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
জার্মান সংবাদমাধ্য ‘স্কাই জার্মানি’ দেওয়া সাক্ষাৎকারে ম্যাথাউস বলেন, ‘ব্রাজিলের বিদায়ে আমি খুশি। নেইমারের এই অবিরাম অভিযোগ এবং অঙ্গভঙ্গি আমি আর সহ্য করতে পারি না।’
ম্যাচে নরওয়ের গোলকিপার অরিয়ান নিল্যান্ডের সঙ্গে নেইমারের বাগবিতণ্ডার ঘটনাও তুলে ধরেন ম্যাথাউস। পেনাল্টি থেকে গোল করার পর নিল্যান্ড কিছুটা সময় নষ্ট করে। বল নিজের কাছে রেখে দেন। সঙ্গে সঙ্গে নেইমারের হাতে বল তুলে দেননি। এই নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এই প্রসঙ্গে ম্যাথাউস বলেন, ‘পেনাল্টি দ্রুত নেওয়ার বদলে নেইমার শট নেওয়ার আগে এবং পরে গোলকিপারের সঙ্গে তর্কে জড়িয়েছিল। তার এই আচরণই প্রমাণ করে, দলের সাফল্যের চেয়ে নিজের অহংকেই বেশি গুরুত্ব দেয়।’
নেইমারকে নিয়ে ম্যাথাউসের সমালোচনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালের বিশ্বকাপেও তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ‘ডাইভার’ এবং ‘অভিনেতা’ বলে আখ্যা দিয়ে ম্যাথাউস বলেছিলেন, ‘নেইমার অসাধারণ একজন ফুটবলার। বিশ্বের সেরা পাঁচজনের একজন। কিন্তু অভিনয় করার কী দরকার? এতে মানুষের সহানুভূতি পাওয়া যায় না। দিয়েগো মারাদোনা অভিনয় করতেন না, লিওনেল মেসিও করেন না। আমাদের নেইমারের মতো খেলোয়াড় দরকার। কিন্তু অভিনেতা নয়।’
এদিকে বিশ্বকাপ শুরুর আগেই নরওয়েকে নিজের ‘ডার্ক হর্স’ হিসেবে বেছে নিয়েছিলেন ম্যাথাউস। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে সেই ধারণাকেই আরো শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি।
ম্যাথাউস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই নরওয়েকে আমি ডার্ক হর্স বলেছিলাম। বাছাইপর্বে ওরা ইতালিকে দুবার হারিয়েছে। এবার ব্রাজিলকে বিদায় করেছে। মার্টিন ওডেগার্ড, বুন্দেসলিগার প্রতিভাবান আন্তোনিও নুসা এবং গোলমেশিন আর্লিং হালান্ডের মতো অসাধারণ খেলোয়াড় দলে রয়েছে।’
এদিকে নরওয়ের বিপেক্ষে ইংল্যান্ড সহজ উত্তরাতে পারবেন না বলে যোগ করেন ১৯৯০ সালে জার্মান বিশ্বকাপ দলের এই সদস্য।
নরওয়ের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা ইংলিশ তারকার
বিশ্বকাপের মহারণে আগামীকাল শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। বোস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং মরক্কো। আগামী ১২ জুলাই নরওয়ের বিপক্ষে সেমিতে যাওয়া লক্ষ্যে মাঠে নামবে। নরওয়ের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ইংলিশদের সেরা রিস জেমসকে পাওয়ার আশা থ্রি লায়ন্স শিবিরের।
ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি চেলসির এই তারকা রাইট-ব্যাক। এমনকি শেষ ষোলোর নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের ম্যাচেও দলের বাইরে থাকতে হয়েছে তাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের ‘বিশ্বকাপের ইনজুরি ট্র্যাকার’ নিয়ে তৈরি এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসনে আছেন জেমস। তার এই অনুপস্থিতি ইংল্যান্ড শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ স্কোয়াডে থাকা তার বিকল্প রাইট-ব্যাকরাও বর্তমানে ইনজুরি সমস্যায় ভুগছেন। রক্ষণভাগের এই সংকট টমাস টুখেলের দলের জন্য বড় একটি ধাক্কা।
ইংল্যান্ড ম্যানেজার টমাস টুখেল আশা করছেন, শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে রিস জেমস খেলার জন্য ফিট হয়ে উঠবেন।
এদিকে ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো, জেমসের চোটের উন্নতি হচ্ছে। আগামী শনিবার নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে জোরকদমে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন তিনি। দলের মেডিকেল টিমও তাকে মাঠে ফেরাতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে থ্রি লায়ন্স শিবির।
পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস
শেষ হয়েছে রাউন্ড অব ১৬-এর খেলা। কোয়ার্টারে পৌঁছে গেছে জয়ী ষোলো দল। আগামীকাল থেকে শুরু হবে সেমিতে যাওয়ার লড়াই। তবে শেষ ষোলো থেকে সিআর সেভেনের দল পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে ধস নেমেছে টিকিটের দামে। এক ধাক্কায় টিকিটের মূল্য অনেকটাই কমে গিয়েছে বলে জানা গেছে।
টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিকে’র অনুযায়ী, শুক্রবার স্পেন এবং বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট ইন প্রাইজ) ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০। শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ গোলে হারের পর টিকিটের দাম কমে যায়। কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থাকলে টিকিটের তিন গুণ বেশি দাম উঠত বলেই ধারণা। কারণ স্থানীয় ফুটবল ফ্যানদের মধ্যে টিকিটের চাহিদা বাড়ত।
পর্তুগালের বিদায়ও টিকিটের মূল্যে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ। স্পেনের জয় শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছিটকে দেয়নি, নকআউট পর্ব থেকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ পর্তুগালকে। শেষ আটে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পর্তুগালের। রোনানদো এবং হোম টিমের উপস্থিতিতে আরো বাড়ত টিকিটের মূল্য। ফ্রান্স এবং মরক্কোর কোয়ার্টার ফাইনাল নিয়ে টিকিটের তেমন চাহিদা নেই। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট। ৯৮৯ মার্কিন ডলার থেকে টিকিট শুরু। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করেন কিলিয়ান এমবাপেরা। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছে মরক্কো।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে পৌঁছেছে স্পেন। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নরওয়ে। দুই তারকা হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের দ্বৈরথ দেখবে বিশ্ব। শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। চারটা কোয়ার্টার ফাইনাল ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সে হার্ডরক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হবে।