চাটমোহরে মাদক ব্যবসায়ীদের সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর

০৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ PM
গণস্বাক্ষর কর্মসূচি

গণস্বাক্ষর কর্মসূচি © টিডিসি ছবি

পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা এবং এলাকাবাসীকে হয়রানির অভিযোগ তুলে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’—এই স্লোগানে শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার চরপাড়া বটতলা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নিয়ে মাদক ব্যবসায়ী ও তাদের কথিত সহযোগীদের বিরুদ্ধে গণস্বাক্ষর করেন।

কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান, বিএনপি কর্মী হেলাল উদ্দিন, শুকুর আলী, মোরশেদা খাতুন ও জমেলা খাতুন।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চরপাড়া এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী একযোগে কাজ করছেন। তাদের অভিযোগ, মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা বিএনপি নেতাদের আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

তাদের দাবি, আশরাফুল নামে এক ব্যক্তির পক্ষে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সহায়তা করেছেন। এছাড়া সম্প্রতি জেলা প্রশাসক, ইউএনও, এসি (ল্যান্ড) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও একই ব্যক্তির মাধ্যমে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ও বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, গত ৩ জুলাই পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করেছে। তারা এলাকাবাসীকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং ভিপি সেলিম রেজার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ভিপি সেলিম রেজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে, গত ৭ জুন স্থানীয়রা আশরাফুল ইসলামকে মাদক ব্যবসা বন্ধের আহ্বান জানান। পরদিন তিনি দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এ অভিযোগকে মিথ্যা দাবি করে ১৩ জুন এলাকাবাসী প্রথম দফায় বিক্ষোভ মিছিল করেন।

এছাড়া ১৭ জুন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল ও বিএনপি কর্মী হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে ২০ জুন দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন।

‘বিল না পাওয়ায়’ ১৭৭ প্রাথমিক বিদ্যালয়ে রুটি-কলা-ডিম সরবরাহ …
  • ০৭ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিতে ডুবে গেল রেললাইন, মাঝপথে আটকা কক্সবাজারগামী ‘…
  • ০৭ জুলাই ২০২৬
এপ্রিলে চালু হচ্ছে মেট্রোরেলের নতুন রুট 
  • ০৭ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ০৭ জুলাই ২০২৬
বিনা ছুটিতে অনুপস্থিত সব প্রধান ও সহকারী শিক্ষকদের তালিকা …
  • ০৭ জুলাই ২০২৬
রাতের আঁধারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্ট…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence
notification icon
দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ নিউজ অ্যালার্ট‌ পেতে এখনই সাবস্ক্রাইব করুন!