Facebook
Open app
Log in
Dr. Shafiqur Rahman 
Apr 17 ·
... See more
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক। আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।
107.3K
7.1K
4.4K
Fahad Mostofa
·
1mo
ফেসবুকে স্ট্যাটাস এর পাশাপাশি দয়া করে প্রতিদিন চলমান সহিংসতা ও অপরাধ বিষয়গুলোকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্রমাগত চাপে রাখেন, দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতির জন্য প্রধানত সেই লোকটাই দায়ী। এরকম অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে রাত দুইটা বাজে মিডিয়ার সামনে জবাবদিহিতা করতে হয়েছিল আর বর্তমান মিডিয়া মনে হয় যেন শিলং মন্ত্রী কে ভয় পেয়ে কোন প্রশ্নই করেনা।
Reply
67
Md Faruk Islam
·
1mo
Fahad Mostofa https://www.facebook.com/share/v/14ZgM9CdrZJ/এইযে দেখ বেটা তার মেয়ে পালিয়ে বিয়ে করছে
Reply
মুহাম্মদ ওবাইদুল্লাহ মাহমুদ
·
1mo
দেশের প্রতিটি বিষয়কে এইভাবে গুরুত্ব দিয়ে দেখা দরকার... শীর্ষস্থানিও নেত্রী বৃন্দদের... তাহলে অপরাধিরা অপরাধ করতে সাহস পাবে না... যাজাকাল্লাহ❤️❤️❤️
Reply
21
Nasir Uddin
·
1mo
মুহাম্মদ ওবাইদুল্লাহ মাহমুদ মিথ্যাবাদীরা ইমাম সাহেবের মেয়ের কথা শোন https://www.facebook.com/share/v/1Ap3NWDhiD/
Reply
1
Sajedul Islam Pony
·
1mo
আপনাদের আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বাংলার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে।
Reply
493
Hasan Mahmud Bellal
·
1mo
বাল ছিরে মাতায় উঠাবে নাকি
Reply
Nezam Prodhan Prodhan
·
1mo
Sajedul Islam Pony ঠিক বলেছেন প্রিয় ভাই এত হালকাভাবে গুজব ছড়ালে জনগণ তা গ্রহণ করবে না আরো কঠিনভাবে কসম করে বলতে হবে তাহলে জনগণ হয়তো কিছুটা বিশ্বাস করতে পারেন
Reply
Abu Bakar Siddik
·
1mo
Sajedul Islam Pony অথচ এইরকম কোন ঘটনাই ঘটে নাই।ভিন্ন ঘটনাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি অপহরণ। কিন্তু বাস্তবে স্ত্রী তার স্বামীর সাথে পালিয়ে গেছে পরিবারের অমতে।
Reply
1
View 15 replies
View more comments...

Recent Posts

Dr. Shafiqur Rahman 
3d ·
... See more
গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তাঁর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তাঁর কাছ থেকে তা জেনে নেওয়া। ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তাঁর এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। Yesterday, after the arrival of the new Indian High Commissioner to Bangladesh, Mr. Dinesh Trivedi, one of his remarks came to our attention. We believe our government should seek clarification from him regarding what he meant by the phrase “India and Bangladesh becoming one.” Just as India is an independent country, Bangladesh is also an independent country. If his statement is not clarified, it will certainly create confusion among the public. We request our government to address this matter sincerely. If he intended such a meaning in the literal sense, then it is certainly condemnable. The issue needs to be clarified. #Bangladesh #India
40.8K
2.2K
1.5K
Rasel Mahmud
এটা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন। অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা উচিত
Reply
227
Dr. Shafiqur Rahman 
3d ·
... See more
প্রিয় সম্মানিত মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (সাবেক সংসদ সদস্য) আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রবের ডাকে সাড়া দিয়ে গতরাত আনুমানিক ১:৩০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর গোটা জীবনের সমস্ত নেক আমল কবুল করুন, তাঁর প্রতি রহম করুন, তাঁর গুনাহখাতা ক্ষমা করুন এবং তাঁকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। তাঁকে জান্নাতের আ'লা দারাজাহ দান করুন। যৌবনে হাতে গোনা যে দু-চারজন আল্লাহর বান্দাকে দেখে দ্বীনি আন্দোলনের পথে হাঁটা শিখেছিলাম, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রাহিমাহুল্লাহ তাঁদের অন্যতম। ছাত্রজীবন থেকেই তাঁকে দ্বীনি উস্তাদ হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়েছিল। দ্বীনের ব্যাপারে তাঁর গভীর জ্ঞান, দূরদৃষ্টি, সাংগঠনিক যোগ্যতা এবং সর্বোপরি দাঈ ইলাল্লাহ হিসেবে তিনি আমাদের কাছে একান্ত অনুকরণীয় এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বিচরণক্ষেত্র ছিল পুরো সিলেট বিভাগজুড়ে। এক নামে তাঁর সমসাময়িক সবাই তাঁকে চিনতেন। এমনকি তাঁর আদর্শিক প্রতিপক্ষরাও তাঁকে অন্তর থেকে সম্মান করতেন। ফ্যাসিস্ট আমলে তাঁকে যুদ্ধাপরাধ মামলায় জড়ানোর অপচেষ্টা চালানো হলে ফ্যাসিস্ট সরকারের দলীয় অনেক নেতাও এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। একজন রাজনৈতিক নেতার চারিত্রিক বৈশিষ্ট্য কতটা শক্তিশালী হলে বিপদের সময় আপন-পর সবাই পাশে দাঁড়ায়, তা নিশ্চয়ই উপলব্ধি করার বিষয়। জামায়াতে ইসলামীর দুঃসময়ে যে কয়জন মানুষকে বিভিন্ন সময় ঝুঁকি মোকাবিলা করতে হয়েছে, তিনি তাঁদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার বহু লোভনীয় প্রস্তাব তিনি কখনো গ্রহণ করেননি। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকেই তাঁর এমন বলিষ্ঠ সিদ্ধান্ত আমাদের সবাইকে অনুপ্রাণিত করত। তিনি চলে গেছেন মহান রবের দরবারে। আমাদের জন্য রেখে গেছেন অনেক শিক্ষা, অনুপ্রেরণা এবং বিপদে ধৈর্য ধারণের ছবক। অসুস্থ হওয়ার পর দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও তিনি কখনো অধৈর্য হননি, হিম্মত হারাননি। বরং তিনি সব সময় আল্লাহ তা'আলার ওপর গভীর নির্ভরশীলতার এক উজ্জ্বল প্রতীক ছিলেন। দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর নতুন এই সফরকে নিরাপদ ও বরকতময় করুন, তাঁকে মাগফিরাতের চাদরে ঢেকে দিন, আবরার বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং জান্নাতের আ'লা দারাজাহ দান করুন। আল্লাহ তাআলা তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, আপনজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী সবাইকে সবরে জামিল দান করুন। আমিন। #FaridUddinChowdhury
30.7K
4.8K
452
Mansur Ahmed
আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাক্বাম দান করুন।
Reply
37
Dr. Shafiqur Rahman 
3d ·
... See more
গতকাল রাতে (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? অতি দ্রুত তাঁকে উদ্ধার করে তাঁর আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
59.3K
9.6K
2.1K
MD Rajib Islam
দাদু জিসানকে অপহরণ করা হয়েছিল। লাকসামে পাওয়া গেছে এখন কুমিল্লা হাসপাতালে আছে
Reply
294
Dr. Shafiqur Rahman 
4d ·
... See more
সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো। তাছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়? শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।
117.9K
9.8K
3.9K
MD Alomgir
আপনি সহজ সরল ভালো মানুষ । ভালো মানুষের জন্য রাজনীতি না।
Reply
555
Dr. Shafiqur Rahman 
Jun 7 ·
... See more
রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম। এখন এই রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
49.1K
1.7K
403
Jonaid Islam
রায় বড় কথা নয়, কার্যকর করা বড কাজ
Reply
71
Dr. Shafiqur Rahman 
Jun 4 ·
... See more
কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না। আমাদের দেশের প্রবাসীরা হলেন ঠিক সেই রকম একদল মানুষ। যাদের পাঠানো রক্ত পানি করা রেমিট্যান্সে দেশের চাকা ঘোরে, অথচ তাদের নিজেদের জীবনটা কেটে যায় অন্তহীন এক ত্যাগের চাদরে ঢাকা পড়ে। ​পরদেশের এক চিলতে চারকোণা ঘরে যখন তীব্র জ্বর আসে, তখন কপালে হাত বুলিয়ে দেওয়ার কেউ থাকে না। সেই কঠিন অসুখ আর বুকফাটা একাকীত্ব লুকিয়ে তারা দেশের বাড়ির প্রিয় মানুষগুলোর সাথে ফোনে হাসিমুখে কথা বলেন। সবাইকে ভালো রাখার কী এক অদ্ভুত আর অসম লড়াই! বছরের পর বছর কত উৎসব আসে, অথচ তাদের দিন কাটে চোখের পানিতে, দূর থেকে ভিডিও কলে প্রিয়জনদের উদযাপন দেখে। নিজের আদরের সন্তান কখন যে বড় হয়ে গেল, চোখের সামনে তার বেড়ে ওঠাটাই দেখা হলো না। এমনকি শেষ সময়ে জন্মদাতা বাবা-মায়ের কপালে হাত রেখে শেষ বিদায় জানানোর সুযোগটুকুও অনেকের ভাগ্যে জোটে না। দিনরাত হাড়ভাঙা খাটুনি আর শত অবহেলা সয়ে তারা পরদেশকে আলোয় আলোকময় করে তোলেন, অথচ দিনশেষে নিজের জন্য একটুখানি সুখও তারা জমা রাখতে পারেন না। যে দেশের মানুষের আত্মত্যাগের মহিমা এতটা অতলান্ত, সেই প্রিয় স্বদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আর নবপ্রভাতের উদয় আসবেই। সুদূর পরবাসে জমা হওয়া তাঁদের সেই নীরব ত্যাগের সহযাত্রী হয়ে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ—হাতে হাত রেখে, পরম মমতায় একসাথে গড়ে তুলব আমাদের সেই বহু প্রতীক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ। আল্লাহ তা'য়ালা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী-সমৃদ্ধ সোনার দেশ গড়ার তাওফিক দান করুন। আমিন।
70.1K
2.1K
1.8K
Mamunur Rashid
এত সুন্দর করে প্রবাসিদের মনের কথা তুলে ধরলেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
Reply
193
Dr. Shafiqur Rahman 
May 31 ·
... See more
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা কেবল গত মাসেই এক দফায় ৮ থেকে ১২ শতাংশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। ক্ষেত্রবিশেষে এর চেয়েও বেশি। মূল্যবৃদ্ধির হাত ধরে দ্রব্যমূল্যও বেড়ে গেছে। অথচ মানুষের আয় বাড়েনি। ক্রমাগত বেকারত্ব বেড়েই চলেছে। আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। দিশেহারা জনগণ যাবে কোথায়, করবে কী, বাঁচবে কীভাবে? অথচ সরকার আশ্বস্ত করেছিল, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না। যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, নিঃসন্দেহে এটি হবে জনস্বার্থবিরোধী। আমরা এ ধরনের জনস্বার্থবিরোধী সব পদক্ষেপের বিরুদ্ধে। অথচ এক সপ্তাহের ব্যবধানে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে এটি হবে এক ধরনের ধোঁকাবাজি। প্রিয় দেশবাসী, আমাদের অধিকারের জন্য আমাদেরকেই জেগে উঠতে হবে, কথা বলতে হবে। অধিকার ছিনিয়ে আনতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ ও সমাজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অধিকার কেউ ঘরে এনে দিয়ে যাবে না। অধিকার লড়াই করে আদায় করতে হবে।
57.4K
3.5K
1.5K
Abu Bokor Siddiki
... See more
বিএনপির বুকে কাঁপন ধরানোর জন্য এক হাসনাতই যথেষ্ট! সেলুট ক্যাপ্টেন ❤️
Reply
312

Related Pages

Muhib Khan
680.5K likes
Follow
Nasiruddin Patwary - নাসীরুদ্দীন পাটওয়ারী
2.8M likes
Follow
Bobby Hajjaj
1.2M likes
Follow
Mahmudullah Riyad
5.5M likes
Follow