সাংবাদিক ফারুক মেহেদীর দুই বইয়ের মোড়ক উন্মোচন

Daily Inqilab নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

4 Shares
facebook sharing button Share
whatsapp sharing button Share
copy sharing button Share
sharethis sharing button Share
সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের হেড অব নিউজ ফারুক মেহেদীর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বই দুটি হলো সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি এবং আমার সেরা লিড নিউজ।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে আয়োজিত অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ। প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সিইও মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
 
সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি বইটিতে ২০২১ সাল থেকে জাতীয় পত্রিকায় প্রকাশিত দেশের শীর্ষ অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে। আর আমার সেরা লিড নিউজ বইয়ে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ লিড প্রতিবেদনগুলো স্থান পেয়েছে।
 
অনুষ্ঠানে মামুন রশীদ বলেন, সময়ের প্রেক্ষাপটে দেশের অর্থনীতির গতি-প্রকৃতি ও পরিবর্তনের একটি প্রামাণ্য দলিল এই বই দুটি। গবেষণা প্রতিষ্ঠান, সাংবাদিকতার শিক্ষার্থী এবং সরকারি নথি তৈরিতে বইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাজেটসংক্রান্ত বিষয়ে লেখার আগে তিনিও অনেক সময় ফারুক মেহেদীর কাছ থেকে তথ্য নিতেন।
 
জীবন কানাই দাস বলেন, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করার সাহস ফারুক মেহেদীর লেখার অন্যতম বৈশিষ্ট্য। পাঠকসমাজে তাঁর বই দুটি গ্রহণযোগ্যতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অর্থনীতির ছাত্র হিসেবে ফারুক মেহেদী অর্থনীতি নিয়ে যেভাবে লিখেছেন, তা সহজেই পাঠকপ্রিয় হয়েছে। শিক্ষা ও কর্মজীবনের সব পর্যায়ে নিজের যোগ্যতায় তিনি একটি অনন্য অবস্থান তৈরি করেছেন।
 
লেখক ফারুক মেহেদী বলেন, সেরাদের মুখোমুখি বইটিতে ২০২১ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের সাক্ষাৎকার রয়েছে। আর লিড নিউজের বইটিতে রয়েছে ১৫ বছরের সেরা অর্থনৈতিক প্রতিবেদন। এসব লেখার মাধ্যমে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, সম্ভাবনা, নীতি ও বাস্তবতার চিত্র উঠে এসেছে। অনেক প্রতিবেদনের পর নীতিগত পরিবর্তনও এসেছে বলে তিনি উল্লেখ করেন।
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আশার মিয়ানমারের সাবেক এমডি ফরিদুর রহমান এবং প্রবীণ অর্থনীতি গবেষক হাসান আলী।
এ ছাড়া অতিথিদের বক্তব্যে কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাসসহ বক্তারা সাংবাদিক ফারুক মেহেদীর দুই দশকের বেশি সময়ের পেশাগত জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আজিজুর রহমানও উপস্থিত ছিলেন।

বিভাগ : মহানগর

মন্তব্য করুন

Comments

No one has commented yet. Be the first!

আরও পড়ুন

নেত্রকোনার ‘মিনি কক্সবাজার’ উচিতপুরে ট্রলার ভাড়ায় নৈরাজ্য: ক্ষুব্ধ হাওরবাসী

নেত্রকোনার ‘মিনি কক্সবাজার’ উচিতপুরে ট্রলার ভাড়ায় নৈরাজ্য: ক্ষুব্ধ হাওরবাসী

তিস্তা প্রকল্পে অনিয়মের অভিযোগ: তথ্য সংগ্রহে গিয়ে হুমকির মুখে সাংবাদিক, ধোঁয়াশায় প্রশাসনের ভূমিকা

তিস্তা প্রকল্পে অনিয়মের অভিযোগ: তথ্য সংগ্রহে গিয়ে হুমকির মুখে সাংবাদিক, ধোঁয়াশায় প্রশাসনের ভূমিকা

ইরান যুদ্ধ ও মার্কিন অহংকার পতনের নেপথ্য কাহিনী

ইরান যুদ্ধ ও মার্কিন অহংকার পতনের নেপথ্য কাহিনী

পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ স্থাপন

পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ স্থাপন

উত্তরায় রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার

উত্তরায় রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে সেই পুলিশ কর্মকর্তা

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে সেই পুলিশ কর্মকর্তা

নড়াইলে টিকটক আসক্তির জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

নড়াইলে টিকটক আসক্তির জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে : আশিক চৌধুরী

তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে : আশিক চৌধুরী

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

কুতুপালং-লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ

কুতুপালং-লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ

ভিন্নতা সত্ত্বেও এন্টি-ফ্যাসিস্ট সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাহফুজ

ভিন্নতা সত্ত্বেও এন্টি-ফ্যাসিস্ট সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাহফুজ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

হরমুজ দিয়ে চলাচলে টোল নয়, ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান

হরমুজ দিয়ে চলাচলে টোল নয়, ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান

কি জ্বালাময়ী সত্যি বললেন প্রভা!

কি জ্বালাময়ী সত্যি বললেন প্রভা!

৩ ঘণ্টার বৃষ্টিতেই কালিয়াকৈর পৌর এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

৩ ঘণ্টার বৃষ্টিতেই কালিয়াকৈর পৌর এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

নতুন অনিশ্চয়তায় রেকর্ড পতনের পর বাড়ল তেলের দাম

নতুন অনিশ্চয়তায় রেকর্ড পতনের পর বাড়ল তেলের দাম

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

লেবাননে ৩০ ইসরায়েলি সেনা নিহত, আহত তেরশ’র বেশি

লেবাননে ৩০ ইসরায়েলি সেনা নিহত, আহত তেরশ’র বেশি

word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word word

mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
mmMwWLliI0fiflO&1
sharethis sharing button