মসজিদের ভেতরে সিজদারত মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১৪:১২| আপডেট : ০৩ মে ২০২৬, ১৫:১৬
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল এলাকার ফুরকানিয়া জামে মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হাফিজ উল্লাহ (৮০)। তিনি উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে তিনি সিজদারত অবস্থায় ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নামাজের সময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি নিহতেরই এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর পেছনের উদ্দেশ্য নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)

google news
google news
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপিকে হারিয়ে আইজিপি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
ল্যাবএইডের নির্বাহী পরিচালক পারিসার কান্ড!
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৮০ আসামি গ্রেপ্তার
ইসরায়েলি বহরে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা