BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
লাইভ, যুক্তরাষ্ট্রের বিমানসেনাকে আটক করতে পারা হবে ইরানের জন্য ‘বড় পুরস্কার’
গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ক্রু সদস্যকে আটক করতে পারা ইরানের জন্য ‘বড় পুরস্কার’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন একজন বিশেষজ্ঞ। এদিকে, ইরান জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলে একটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও একটি কোম্পানি হামলার শিকার হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান
মার্কিন সংবাদমাধ্যম বলছে, ভূপাতিত প্রথম বিমানটির উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালির কাছে এ-১০ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি করা হয়। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ওদিকে তেহরান ও সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহতভাবে হামলার শব্দ শোনা যাচ্ছে।
ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ একাধিক শিল্প ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। প্রভাব পড়েছে লাইফস্টাইলের সঙ্গে যুক্ত শিল্প ক্ষেত্রেও। এই তালিকায় রয়েছে কনডমের মতো পণ্য রয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে একজন গ্রেপ্তার, ঠিক কী ঘটেছে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় এক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ঘটনায় আবারো আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
খাবারের ভিডিও থেকে যেভাবে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প শুরু
চার ভাইয়ের মধ্যে কুইন সবচেয়ে জনপ্রিয় এখন, এমনকি অনেকে আশা করছেন তিনি এবারে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ ফুটবলেও খেলতে পারেন, ইতোমধ্যে তিনি যুব বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে এবং নিয়মিত ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর সকার লিগে খেলছেন, যেই লিগে খেলছেন লিওনেল মেসি।
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?
এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।
পত্রিকা: 'আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ'
শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে সংস্কার ইস্যু; হামের প্রাদুর্ভাব ঘিরে বিভিন্ন সংবাদ; ইরান যুদ্ধে দেশে সৃষ্ট নানা সংকট এবং বিরোধীদের রাজপথে নামার খবর গুরুত্ব পেয়েছে।
ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, তেহরানে আবারও ইসরায়েলি হামলা
ইরান ও লেবাননের রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যেই দক্ষিণ ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও।
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে কতটা?
ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকেও সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে বলছে সরকার। কিন্তু তাতে আসলে কতটা সাশ্রয় হবে, সেই আলোচনা চলছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় জ্বালনি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও এ নিয়ে শঙ্কা কাটছেনা। বাংলাদেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে, তা দিয়ে কতদিন চলবে এমন প্রশ্নও সামনে আসছে।
টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
বাংলাদেশে সরকারিভাবে দেওয়া শিশুদের বিভিন্ন রোগের টিকার যে সংকট দেখা দিয়েছে, সেটির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন অনেকে। ক্ষমতাসীন দল বিএনপির মন্ত্রী ও নেতাদের মধ্যেও কেউ কেউ টিকার সংকট ও হামের প্রাদুর্ভাবের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দুষছেন।
গণভোট ও সংবিধান সংস্কার বিতর্ক কতদূর যাবে
'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫' অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান বিষয়ে সংসদে এক আলোচনায় বিরোধী দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। অন্যদিকে সরকারপক্ষ বলেছে, রাষ্ট্রপতির ওই আদেশ বৈধ আইন নয় এবং এ ধরনের আদেশ জারির এখতিয়ার তার নেই। এর আগে সরকারি দল জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদনের জন্য তোলা হচ্ছে না।
হাম হলে কীভাবে বুঝবেন? ছয় মাসের আগে হলে কী করবেন? আরো যত প্রশ্ন
বাংলাদেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকার এখন নয় মাসের পরিবর্তে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকার প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার আগে হাম হলে কীভাবে প্রতিরোধ করা যাবে? টিকা দেওয়ার পরেও যদি হাম হয়, তাহলে কী করবেন?
পশ্চিমবঙ্গের নির্বাচন যে পাঁচটি কারণে অন্য রাজ্যের থেকে আলাদা
যদি নির্দিষ্ট করে এবারের বিধানসভা নির্বাচনের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাবে এমন অন্তত পাঁচটি কারণ বা ফ্যাক্টর রয়েছে, যা পশ্চিমবঙ্গর ভোটকে ভারতের বাকি সব রাজ্যের চেয়ে একেবারে আলাদা বা অন্যরকম করে তুলেছে। সেগুলো কী কী?
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আজ শেষ দিন হলেও সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। ফলে দেশটির রাজনীতিতে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু আর আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।