বিতর্কের মুখে গান, মুখ খুললেন নোরা ফাতেহি
বিতর্কের মুখে গান, মুখ খুললেন নোরা ফাতেহি
নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে
নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে
মিরাজ-তাসকিনদের বড় লাফ, তামিমের ক্যারিয়ার সেরা উন্নতি
মিরাজ-তাসকিনদের বড় লাফ, তামিমের ক্যারিয়ার সেরা উন্নতি
logo

কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি, প্রতারিত শতাধিক বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট
কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি, প্রতারিত শতাধিক বাংলাদেশি
সংগৃহীত ছবি

তুরস্কে কিডনি প্রতিস্থাপনের প্রলোভন দেখিয়ে শতাধিক বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তুরস্কভিত্তিক স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠান ‘টার্কিশডক’–এর নাম ভাঙিয়ে ভুয়া ওয়েবসাইট খুলে রোগীদের বিদেশে পাঠিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্থাটির কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

গ্রেপ্তাররা হলেন: দিনাজপুরের নুরুজ্জামান রাজু (৩৬), মোহাম্মদ তরিকুল (৩০), সালমান ফারসি (৩৫), বরগুনার মাসুম বিল্লাহ (৪৩) ও  টাঙ্গাইলের ওয়ালিদ মিয়া (২৬)।

র‍্যাব জানায়, ২০২৩ সালে ঢাকার গুলশানে অফিস নিয়ে তুরস্কভিত্তিক স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠান ‘টার্কিশডক’ কার্যক্রম শুরু করে। সেখানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন নুরুজ্জামান রাজু। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ করে দিলে রাজু একই স্থানে অফিস খুলে আসল প্রতিষ্ঠানের হুবহু নকল ‘টার্কিশডকবিডি’ নামে একটি ওয়েবসাইট চালু করেন এবং প্রতারণা শুরু করেন। চক্রটি কিডনি প্রতিস্থাপন, আইভিএফসহ বিভিন্ন চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের তুরস্কে পাঠাত।

সেখানে নিয়ে জিম্মি করে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হতো বলে জানিয়েছে র‍্যাব। 

টার্কিশডকবিডি নামে ভুয়া প্রতিষ্ঠানের ওয়েব সাইটের স্ক্রিনশট
র‍্যাবের দাবি, গত তিন বছরে এই চক্র শতাধিক রোগীকে তুরস্কে পাঠিয়ে প্রতারণা করেছে। নিরব নজরুল লিখন নামে এক ভুক্তভোগী জানান, তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য রাজুর সঙ্গে ২৩ হাজার ডলারে চুক্তি করেন। পরে মাকে নিয়ে তুরস্কে গেলে ধাপে ধাপে প্রায় ৫০ লাখ টাকা নেওয়া হলেও কোনো অস্ত্রোপচার না করেই তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, তুরস্কে গিয়ে প্রায় ৪০ হাজার ডলারের একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয় এবং মোট প্রায় ৪৬ হাজার ডলার তার কাছ থেকে আদায় করা হয়। দেশে ফিরে টাকা ফেরত চাইলে রাজু বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করে। একই ধরনের অভিযোগ করেছেন আরেক ভুক্তভোগী হাসান মাহমুদ। তিনি বলেন, তার ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের জন্য ২৩ হাজার ডলারে চুক্তি করা হলেও পরে তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার ডলার নেওয়া হয় এবং আরও ১০ হাজার ডলার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে কে এন রায় নিয়তি বলেন, আসল প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে ভুয়া প্রতিষ্ঠান খুলে রোগীদের আস্থা অর্জন করত এই চক্র।

এরপর তুরস্কে নিয়ে গিয়ে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা আদায় করত।

তিনি বলেন, “এ পর্যন্ত প্রায় ১৫ জন ভুক্তভোগী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তদন্তে আরও অনেক প্রতারণার ঘটনা সামনে আসতে পারে।”

জব্দ মালামাল

র‍্যাব জানিয়েছে, প্রতারণার অর্থ দিয়ে মূলহোতা রাজু ঢাকায় গাড়ি ও বাড়ি করেছেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। বিদেশে চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে র‍্যাব-৪। একইসঙ্গে ‘টার্কিশডকবিডি’ নামে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার কেউ থাকলে থানায় বা র‍্যাবের কাছে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এমএমআই/
 
  • শেয়ার করুন :

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল: এরদোয়ান
মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল: এরদোয়ান

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজায় শান্তি ফেরাতে একযোগে কাজ করবে ঢাকা-আঙ্কারা
গাজায় শান্তি ফেরাতে একযোগে কাজ করবে ঢাকা-আঙ্কারা

ঈদের ছুটিকে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট
ঈদের ছুটিকে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ। বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ মার্চ সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত সপ্তাহে সাতদিন, দিনে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। তিন শিফটে মোট ২০ কর্মকর্তা ও ২৪ কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রণ কক্ষটি ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ স্থাপন করা হয়েছে। সেবা নিতে হটলাইন নম্বর (টোল ফ্রি) দেশে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০-এ যোগাযোগ করা যাবে। অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক...

ঈদ শনিবার, চাঁদের বিষয়ে যা বলছে জ্যোতির্বিজ্ঞান

গৌতম ঘোষ, সিনিয়র করেসপন্ডেন্ট
ঈদ শনিবার, চাঁদের বিষয়ে যা বলছে জ্যোতির্বিজ্ঞান
সংগৃহীত ছবি

জ্যোতির্বিজ্ঞান ও ভৌগোলিক বিশ্লেষণের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। অমাবস্যার পর প্রতিপদ শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল ৭টা ২৭ মিনিটে বাংলাদেশ সময় শুরু হবে। এ সময়ে সূর্য আকাশে থাকার কারণে নতুন চাঁদ খালি চোখে দেখা সম্ভব নয়। ফলে দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপন হবে পরদিন, শনিবার (২১ মার্চ)। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, নতুন চাঁদের জন্মমুহূর্ত একই সময়ে ঘটে, তবে তা সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় না। খালি চোখে চাঁদ দেখতে হলে নির্দিষ্ট বয়স, সূর্য থেকে কৌণিক দূরত্ব এবং সূর্যাস্তের পর দিগন্তের ওপর উচ্চতায় থাকা প্রয়োজন। সাধারণত পশ্চিম আকাশে সূর্যাস্তের পর চাঁদ প্রথম দেখা যায়। ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সকাল ৮টা ১৭ মিনিটে অমাবস্যা শুরু হয় এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টা ২৭ মিনিটে শেষ হয়। এরপর প্রতিপদ শুরু হয়...

ঝড়-বৃষ্টিতেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত

সিনিয়র করেসপন্ডেন্ট
ঝড়-বৃষ্টিতেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত
ঝড়ের মধ্যেই বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের স্রোত

কালবৈশাখীর ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও ঘরে ফেরার তাগিদ থামেনি। উৎসবের আগমুহূর্তে ঢাকা ছাড়ার চিরচেনা চাপের সঙ্গে যোগ হয়েছে আকস্মিক দুর্যোগ। ঝড়ের মধ্যেই বাস কাউন্টারগুলোতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। চরম ভোগান্তির মধ্যেও প্রিয়জনের কাছে পৌঁছাতে দৃঢ় তারা। বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর আকাশ কালো করে ধেয়ে আসা কালবৈশাখীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। একই সময়ে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের চাপ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্টারগুলোতে ভিড়ও বাড়তে থাকে। এদিন সন্ধ্যার পর ধূলিঝড় ও প্রবল বৃষ্টিতে পথঘাট লণ্ডভণ্ড হলেও বাস টার্মিনালগুলোর চিত্র ছিল ভিন্ন। ঝোড়ো হাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে ব্যাগ কাঁধে নিয়ে মানুষ ছুটছেন কল্যাণপুর বাস কাউন্টার ও গাবতলীর দিকে। শেষ মুহূর্তের এই যাত্রায় আবহাওয়া যেন গৌণ হয়ে উঠেছে। কল্যাণপুর বাস...

নীলসাগর উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, বিকল্প ট্রেনে যাত্রী পরিবহন

স্পেশাল করেসপন্ডেন্ট
নীলসাগর উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, বিকল্প ট্রেনে যাত্রী পরিবহন
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি উদ্ধারে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটে যাত্রী চলাচল সচল রাখতে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। এজন্য বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন ট্রান্সশিপমেন্ট করা হবে। পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস দিয়ে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে ট্রান্সশিপমেন্ট হবে। দ্রুতযান ও একতা এক্সপ্রেস দিয়েও একই রুটে যাত্রী পরিবহন করা হবে। সীমান্ত এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস দিয়ে খুলনা-নীলফামারী রুটে ট্রান্সশিপমেন্ট চলবে। পার্বতীপুর স্পেশাল এবং...

সর্বশেষ সংবাদ

ঈদের ছুটিকে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
ঈদের ছুটিকে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
ঈদ শনিবার, চাঁদের বিষয়ে যা বলছে জ্যোতির্বিজ্ঞান
ঈদ শনিবার, চাঁদের বিষয়ে যা বলছে জ্যোতির্বিজ্ঞান
ঝড়-বৃষ্টিতেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত
ঝড়-বৃষ্টিতেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত
এ বছরেই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল
এ বছরেই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল
পর্তুগালে ভ্রমণের ৩ দিন আগে প্রি-রেজিস্ট্রেশন সুবিধা
পর্তুগালে ভ্রমণের ৩ দিন আগে প্রি-রেজিস্ট্রেশন সুবিধা
নীলসাগর উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, বিকল্প ট্রেনে যাত্রী পরিবহন
নীলসাগর উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, বিকল্প ট্রেনে যাত্রী পরিবহন
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নতুন সূচনা-শুভকর্মের জন্য অত্যন্ত উপযোগী দিন আজ
নতুন সূচনা-শুভকর্মের জন্য অত্যন্ত উপযোগী দিন আজ
মমতার ভোটে ভাঙন টানতে হুমায়ুনের প্রার্থী তালিকা
মমতার ভোটে ভাঙন টানতে হুমায়ুনের প্রার্থী তালিকা
কুয়েতে আটকে পড়া বাংলাদেশিরা যেভাবে দেশে ফিরতে পারবেন
কুয়েতে আটকে পড়া বাংলাদেশিরা যেভাবে দেশে ফিরতে পারবেন
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: সহকারী স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত
সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: সহকারী স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত
অসুস্থ বিএনপিকর্মীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন মীর হেলাল
অসুস্থ বিএনপিকর্মীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন মীর হেলাল
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী অমিত
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী অমিত
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
বাধ্যতামূলক শ্রম তদন্তে যুুক্তরাষ্ট্র, প্রয়োজন সতর্কতা আর প্রস্তুতি
বাধ্যতামূলক শ্রম তদন্তে যুুক্তরাষ্ট্র, প্রয়োজন সতর্কতা আর প্রস্তুতি
নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা
নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা
প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ১০টায়
প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ১০টায়
বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
রাজধানীতে ঝুম বৃষ্টি
রাজধানীতে ঝুম বৃষ্টি
এশিয়ায় সমীহ আদায়ের দিকে চোখ শমিতের
শহীদ মিনারে গুলি করে হত্যা: দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে
সাত পর্বের ভিন্ন ধারাবাহিকে চঞ্চল ও মোশাররফ করিম
এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা
একজন জাঁদরেল এমডিকে ডেপুটি গভর্নর হিসেবে পাশে চান মোস্তাকুর
একজন জাঁদরেল এমডিকে ডেপুটি গভর্নর হিসেবে পাশে চান মোস্তাকুর
চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার
বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ প্রকাশ অনুশকার!
বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

সর্বাধিক পঠিত

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
একজন জাঁদরেল এমডিকে ডেপুটি গভর্নর হিসেবে পাশে চান মোস্তাকুর
একজন জাঁদরেল এমডিকে ডেপুটি গভর্নর হিসেবে পাশে চান মোস্তাকুর
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তির’ ব্যাখ্যা দিল চীনা দূতাবাস
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তির’ ব্যাখ্যা দিল চীনা দূতাবাস
বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অর্ধশত
বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অর্ধশত
শাশুড়িকে শেখাতে বউয়ের চিঠি চিকিৎসকের কাছে
শাশুড়িকে শেখাতে বউয়ের চিঠি চিকিৎসকের কাছে
মৃত্যুর আগে শামস সুমনের সঙ্গে হাসপাতালে কী ঘটেছিল?
মৃত্যুর আগে শামস সুমনের সঙ্গে হাসপাতালে কী ঘটেছিল?
লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের
লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
সদরঘাটে দুর্ঘটনার তথ্য নিয়ে বিভ্রাট
সদরঘাটে দুর্ঘটনার তথ্য নিয়ে বিভ্রাট
সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান
সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান
লারিজানির নিহতের খবর নিশ্চিত করল ইরান
লারিজানির নিহতের খবর নিশ্চিত করল ইরান
ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে
ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে
রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা
রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট
হরমুজ প্রণালী দিয়ে সীমিতসংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান
হরমুজ প্রণালী দিয়ে সীমিতসংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান
উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে
নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে
সদরঘাটে এক লঞ্চে আরেক লঞ্চের ধাক্কা, হতাহতের খবর
সদরঘাটে এক লঞ্চে আরেক লঞ্চের ধাক্কা, হতাহতের খবর
যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিসায় গিয়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয়
যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিসায় গিয়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয়
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি
‘সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া ফুটবলের জন্য কলঙ্ক’
লারিজানির হত্যায় ‘টলবে না’ ইরানের রাজনৈতিক কাঠামো: পররাষ্ট্রমন্ত্রী
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা
ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের স্থাপনায় ইসরায়েলি হামলা
ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি, শ্রমিকদের ১৬ লাখ টাকা পরিশোধ
পর্যটন শিল্পের বিকাশে কার্নিভাল ক্রুজের যাত্রা শুরু কাল
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী
রাজধানীতে নেই চিরচেনা যানজট
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী